আপডেট

প্রতিষ্ঠান পরিচিতি

২০২২ সালে প্রতিষ্ঠিত জামি‘আতুস সুন্নাহ, ঢাকা একটি আদর্শ ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান, যা প্রিয়নবীর (সা.) সুন্নতকে বিশ্বব্যাপী প্রচার ও বাস্তবায়ন করার মাধ্যমে মানবতার সেবা করার দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে। ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়, সামাজিক উন্নয়ন ও আদর্শ নাগরিক গঠনই আমাদের প্রধান লক্ষ্য। মাদ্রাসাটি দারুল উলুম দেওবন্দ এর ধারা অনুসরণ করে এক উন্নত ও আদর্শ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করছে।

প্রতিষ্ঠাতা:
মুফতি আ ফ ম আকরাম হুসাইন, একজন অভিজ্ঞ ইসলামিক স্কলার, গুণী গবেষক এবং দেশবরেণ্য বক্তা। তিনি ইসলামী আন্দোলন ও সুন্নাহর প্রচারের ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন এবং জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ এর মহাসচিব হিসেবে কর্মরত।

প্রধান মুরুব্বী:
মুফতি জাফর আহমদ, পীর সাহেব ঢালকানগর, যিনি আধ্যাত্মিক গুণাবলীতে পূর্ণ ও প্রিয়নবী (সা.) এর সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে সমাজের জন্য এক আদর্শ সৃষ্টি করেছেন। তাঁর পরিচালনায় মাদ্রাসা পেয়ে থাকে সঠিক আধ্যাত্মিক দিকনির্দেশনা।

প্রধান তত্ত্বাবধায়ক:
মুফতি দিলাওয়ার হোসাইন, মুহতামিম ও শাইখুল হাদিস, জামিয়া ইসলামিয়া মসজিদুল আকবর কমপ্লেক্স, মিরপুর ১, ঢাকা। তিনি মাদ্রাসার সার্বিক কার্যক্রম এবং শিক্ষাদানের সঠিক তত্ত্বাবধান করে আসছেন।

মাদ্রাসার লক্ষ্য ও উদ্দেশ্য:
জামিয়াতুস সুন্নাহ, ঢাকা প্রতিষ্ঠিত হয়েছে এমন একটি লক্ষ্য নিয়ে যাতে সারা বাংলাদেশ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রিয়নবী (সা.) এর সুন্নত প্রচার ও বাস্তবায়ন হয়। মাদ্রাসাটি ইসলামী শিক্ষার শুদ্ধতা ও উন্নতির পক্ষে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ এবং সমাজের জন্য মানবিক গুণাবলি গড়ে তুলতে সচেষ্ট। এ প্রতিষ্ঠানটি শিক্ষা, আধ্যাত্মিকতা ও সমাজিক দায়বদ্ধতার প্রতি উৎসর্গিত।

হোয়াটসাঅ্যাপ চ্যাট
মেসেঞ্জার চ্যাট