
জামিআ’তুস সুন্নাহ ঢাকা – ইফতা বিভাগ ভর্তি তথ্য
দেশের শীর্ষ মুফতিদের পরামর্শ ও তত্ত্বাবধানে পরিচালিত একটি মানসম্পন্ন ইফতা বিভাগ
সিলেবাস প্রণয়ন ও তত্ত্বাবধানে-
আল্লামা মুফতি দিলাওয়ার হুসাইন দা.বা.
প্রধান মুফতি-
মুফতি লুৎফুর রহমান ফরায়েজী
প্রতিষ্ঠাতা পরিচালক-
মুফতি আ ফ ম আকরাম হুসাইন
– খুসূসী বিভাগীয় সাবেক প্রধান শিক্ষক, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর ঢাকা।
– মহাসচিব, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশে।
– খলিফা, মুফতী জাফর আহমদ পীরসাহেব ঢালকানগর হাফিজাহুল্লাহ।
প্রশ্নোত্তর–
১. ভর্তি হতে কী যোগ্যতা লাগবে?
উত্তর- আপনি যদি দাওরায়ে হাদিস বোর্ড পরীক্ষায় কমপক্ষে জাইয়্যিদ বিভাগে উত্তীর্ণ হয়ে থাকেন এবং আরবি এবারত পড়তে ও কিতাবের মাফহুম বুঝতে পারেন, তাহলে আপনি ইফতা বিভাগে ভর্তি হতে পারবেন।
২. ভর্তি পরীক্ষায় কোন কিতাব থেকে প্রশ্ন আসবে?
উত্তর-
স্বাভাবিক নিয়মানুযায়ী
১। নুরুল আনওয়ার
২। হেদায়া সালেস
এছাড়া, দরসে নিজামীর যেকোনো কিতাব থেকে এবং বিভিন্ন বিষয় থেকে পরীক্ষা নেওয়া হবে।
উল্লেখ্য, কোন বিষয়ে যদি দুর্বলতা থাকে আর আপনার শেখার আগ্রহ থাকে তবে ভর্তির সুযোগ দিয়ে বিশেষভাবে আপনার পেছনে মেহনত করা হবে।
৩. ভর্তি পরীক্ষা কবে ও কিভাবে?
উত্তর-
রমজানের ঈদের ৫দিন পরে ৬ শাওয়াল মাদরাসা খোলা হবে। ৮ শাওয়াল আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষা ও ফলাফল প্রকাশের পরে ৯ শাওয়াল মৌখিক পরীক্ষা হবে।
উল্লেখ্য, এর আগে পরে যে কোন দিন যোগাযোগ সাপেক্ষে মাদরাসায় আসলে উপস্থিত পরীক্ষা দিয়ে উপযুক্ত মনে হলে ভর্তির সুযোগ থাকবে।
৪. ভর্তি ফি ও খরচ কত?
উত্তর-
ভর্তি ফি: ৫,০০০ টাকা।
ভর্তি ফরম- ২০০/-
আইডি কার্ড- ১০০/-
ছাত্র সংসদ ফি- ২০০/-
ভর্তিকালীন খরচ মোট ৫,৫০০/-
মাসিক বেতন: ২,৫০০/- টাকা
খোরাকি: ৩,৫০০/- টাকা
মাসিক মোট: ৬,০০০/- টাকা।
(ইফতা বিভাগের জন্য ৫০% ছাড়। ভর্তির সময় মোট ৩ হাজার, মাসিক খরচ ৩ হাজার টাকা।)
৫. মাদরাসার অবস্থান ও লোকেশন?
জামিআ’তুস সুন্নাহ ঢাকা বাংলাদেশ
ঠিকানা: কুড়ার ঘাট বিদ্যুৎ অফিসের পশ্চিমে, বড়গ্রাম মেইনরোড, কামরাঙ্গীরচর, ঢাকা।
৫. কোর্সের মেয়াদ ও ধরণ:
উত্তর- ১ বছর ও সম্পূর্ণ আবাসিক।
৬. আসন সংখ্যা
সর্বমোট ২০টি আসন
৭. ভর্তি চলবে কতদিন?
২০ রমজান থেকে ১৫ই শাওয়াল পর্যন্ত।
এক কথায় সংক্ষিপ্ত কথা হলো, ইফতা বিভাগে পড়ার আগ্রহ থাকলে সরাসরি অফিসে এসে কথা বলুন। আশাকরি, ইলমী সফরে আমরা এক বন্ধনে চলতে সক্ষম হব।
৮. আমাদের বৈশিষ্ট্য কি কি?
★ সুন্দর ও মনোরম পরিবেশে শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
★ সবসময় মুতালাআর জন্য প্রয়োজনীয় কিতাবের সুব্যবস্থা।
★ যুগোপযোগী বিভিন্ন বিষয়ের উপর ‘মাকালা’ লিখন ও কমপক্ষে একশত ফাতওয়া তামরীন করা বাধ্যতামূলক।
★ ব্যাংক, বীমা ও শেয়ার বাজারসহ আধুনিক অর্থনীতির শরয়ী মানদণ্ড পাঠদান।
★ দৈনিক দরসের বাইরে নির্ধারিত পরিমাণ মুতালাআ করা বাধ্যতামূলক।
★ ফারায়িযের উপর বিশেষ গুরুত্ব দিয়ে টাকা-পয়সা, সোনা-রূপা ও জমি বন্টন এর সকল পদ্ধতির প্রশিক্ষণ
★ উন্নত পরিবেশ ও তিন বেলা মানসম্পন্ন খানার ব্যবস্থা।
★ মুশরিফ কর্তৃক প্রতিদিনের রিপোর্ট প্রদর্শন।
★ প্রত্যেক ছাত্রের ভিন্ন ভিন্ন আধুনিক ও যুগোপযোগী মাসায়িলের তামরীন।
★ দেশের প্রখ্যাত ও শীর্ষস্থানীয় মুফতিদের বিষয় ভিত্তিক ইলমী মুহাদারা প্রদান
★ বাড়তি যোগ্যতা লাভের সুযোগ
কম্পিউটার প্রশিক্ষণ, আরবী- ইংরেজী, বাংলা ভাষা ও সাহিত্য প্রশিক্ষণ।
যোগাযোগ-
মুফতি মা’সূম রেজা হাফিজাহুল্লাহ
মুশরিফ, ইফতা বিভাগ
+8801675254971
মুফতি মিজানুর রহমান
+8801322413535
(আমাদের বিগত বছরগুলোর কার্যক্রম দেখতে ফেসবুক পেইজে::
জামি’আতুস সুন্নাহ ঢাকা Jamiatus Sunnah Dhaka جامعة السنة داكا)
জাযাকুমুল্লাহ।
আপনার অপেক্ষায় জামি’আতুস সুন্নাহ ঢাকা।
